Refund and Returned

আসসালামু আলাইকুম, সম্মানিত গ্রাহক, Z Attire, একটি গ্রাহকবান্ধব ই-কমার্স প্রতিষ্ঠান। আমাদের এক্সচেঞ্জ এবং রিটার্ন পলিসি অত্যন্ত ফেয়ার এবং ক্রেতাকে সন্তুষ্ট করার উপযোগী।

আমরা কোনোভাবে আপনার ভোগান্তির কারণ হলে আমরা অবশ্যই সেটি সমাধান করব ইনশাআল্লাহ। অনুগ্রহ করে পলিসি অনুযায়ী আমাদেরকে উপযুক্ত তথ্য-উপাত্ত দিয়ে সহায়তা করুন।

এক্সচেঞ্জ পলিসি
১। পণ্য ডেলিভারির সময় অনুগ্রহ করে এজেন্টের সামনে চেক করে গ্রহণ করুন।

২। আনবক্সিং-এর সময় ভিডিও করতে হবে, যা পণ্য মিসিং বা ড্যামেজের প্রমাণ হিসেবে উপস্থাপন করতে পারেন। মিসিং পণ্যের ক্ষেত্রে আনবক্সিং ভিডিও ছাড়া অভিযোগ গ্রহণযোগ্য হবে না।

৩। ত্রুটিপূর্ণ বা ভুল পণ্য রিসিভ করে থাকলে এক্সচেঞ্জের জন্য পণ্য হাতে পাওয়ার ৭ দিনের মধ্যে ক্লেইম করতে হবে। সমাধান না হওয়া পর্যন্ত পণ্যটি ব্যবহার করবেন না। অপ্রত্যাশিত কোনো কারণে পণ্য এক্সচেঞ্জ সম্ভব না হলে পণ্যের মূল্য রিফান্ড করা হবে। ক্লেইম করার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট এ দেয়া ইমেইল, ফোন অথবা আমাদের ফেইসবুক পেজ এ যোগাযোগ করুন।

৪। ইনভয়েস অনুযায়ী সঠিক পণ্য পেয়েও পরিবর্তন চাইলে, পণ্য হাতে পাওয়ার ৭ দিনের মধ্যে স্টক থাকা সাপেক্ষে পরিবর্তন করা যাবে। এক্ষেত্রে নির্ধারিত শিপিং চার্জ দ্বিগুণ (2X) প্রযোজ্য হবে। ৭ দিন অতিক্রম হলে কোনো রূপ ক্লেইম গ্রহণযোগ্য নয়।

৫। পণ্য এক্সচেঞ্জের ক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ করে সমাধান নিতে হবে। এক্ষেত্রে নির্ধারিত পলিসি ব্যতীত ডেলিভারি এজেন্টের দেওয়া কোনো তথ্য গ্রহণযোগ্য হবে না।

রিটার্ন ও রিফান্ড পলিসি
১। ত্রুটিপূর্ণ বা ভুল পণ্য পেলে ইনস্ট্যান্ট পণ্যটি ডেলিভারি এজেন্ট থাকা অবস্থায় তাঁর কাছেই রিটার্ন করতে পারবেন।

২। মাইন্ড চেঞ্জের কারণে অথবা প্রদত্ত লোকেশনে উপস্থিত না থাকার কারণে অথবা পণ্য পরিপূর্ণরূপে মনঃপূত না হলে ডেলিভারি এজেন্ট থাকা অবস্থায় শুধুমাত্র ডেলিভারি চার্জ প্রদান করে রিটার্ন করা যাবে।

ঢাকা সিটির মধ্যে: ৮৫/-

ঢাকা সিটির বাইরে: ১৩৫/-

৩। পণ্য ব্যবহার করলে বা ধৌত করলে বা ত্রুটিমুক্ত সিলড প্রোডাক্ট আনবক্স করলে সেটি ফেরত বা পরিবর্তনযোগ্য নয়। তবে অ্যাক্সেসরিজের ক্ষেত্রে ৭ দিনের মধ্যে ত্রুটি ধরা পড়লে পরিবর্তনযোগ্য, কিন্তু ফেরতযোগ্য নয়।

৪। গ্রাহকের চয়েস বা মাইন্ড চেঞ্জ ইস্যুর কারণে পণ্য রিসিভ করে রিটার্ন করতে চাইলে পণ্য পাঠানো এবং রিটার্ন করার জন্য দ্বিগুণ (2X) কুরিয়ার চার্জ এবং প্যাকেজিং বাবদ ৫০/- চার্জ প্রযোজ্য হবে।

৫। রিফান্ড ক্লেইম করলে পণ্যটি রিটার্ন করতে হবে। পণ্যটি আমাদের ওয়্যারহাউজে পৌঁছানোর পর সেটি প্রতিশ্রুত অবস্থায় পেলে রিফান্ড করা হবে। এ প্রক্রিয়াটি সম্পন্ন হতে ৭-১৫ কার্যদিবস সময় লাগতে পারে।

প্রদত্ত ফর্ম পূরণে কোনোরূপ প্রতিবন্ধকতা দেখা দিলে তা কাস্টমার কেয়ারে অবগত করার অনুরোধ রইল। হটলাইন নম্বর: 01353048158 (11 AM – 8 PM)


সম্মানিত গ্রাহক, Z Attire, এর রিটার্ন, রিফান্ড ও এক্সচেঞ্জ পলিসির সাথে একমত না হলে অনুগ্রহ করে অর্ডার করা থেকে বিরত থাকুন।

প্রবলেম সলভিং টিম,

Z Attire,